শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন




ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ৫:১৯ pm
Chattogram Dohazari-Cox's Bazar Rail Line রেললাইন রেল লাইন padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী Padma Bridge Rail পদ্মা সেতু রেল rail পদ্মা পদ্মা সেতু ট্রেন পদ্মা সেতু-ট্রেন
file pic

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৬ ডিসেম্বর) রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব।’

মন্ত্রী আরও বলেন, আগামী ১ জানুয়ারি থেকে খুলনা-যশোর-মংলা রুটে কমিউটার ট্রেন চালু করা হবে।

এই রুটের প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ গত ১ ডিসেম্বর যাত্রা শুরু করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD