শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন




কুড়িগ্রামে বেড়েছে শীত ও কুয়াশার দাপট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ১১:১৭ am
Mild cold wave cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা
file pic

হিমালয় পাদদেশীয় জেলা কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমে শীত জেঁকে বসেছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ আর ঘন কুয়াশার দাপটে অনেকটা কাবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এখন দিনে রাতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জনপদ। নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে, এক ঘণ্টার পথ যেতে সময় লাগছে তিন ঘণ্টা।

সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়ছে ঘন কুয়াশা। চরম দুর্ভোগে পড়েছে এখানকার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষগুলো। এদিকে ঘনকুয়াশা উপেক্ষা করে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে।

সোমবার সকালে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন থেকে উত্তরীয় হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে গোটা জনপদ। কনকনে ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে শীত কষ্টে পড়েছে নদনদী তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষগুলো।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে। তবে আগামী ২০ তারিখের পর এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD