শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন




তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৩০ am
Mild cold wave highway hig hway cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave cool
file pic

উত্তরের জেলা পঞ্চগড়ে তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সরছে। একইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, রোববার সকাল ৯টায় এ জেলায় রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, টানা তিনদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি জেলায় বেড়েছে শীতের দাপট। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও শীত বাড়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD