শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন




দেশে আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই- বিজিএমইএ সভাপতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৫:৪০ pm
BGMEA president Faruque Hassan বিজিএমইএ সভাপতি ফারুক হাসান Bangladesh Garment Manufacturers and Exporters Association BGMEA বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ bgmea
file pic

বাংলাদেশের ওপর আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, আমেরিকা থেকে বলা হচ্ছে আমরা শ্রম আইন মানছি না। কিন্তু আমরা কোনো শ্রম আইন লঙ্ঘন করিনি। যাতে শ্রম আইন লঙ্ঘন না হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আরো সচেতন হচ্ছি। বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো কারণ নেই, যৌক্তিকতাও নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নোত্তরে ফারুক হাসান এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র থেকে কোনো রকম শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছে না বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমেরিকাও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য আমরাও সদস্য। যেকোনো দেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো কারণ নেই। শ্রম আইন লঙ্ঘনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা শ্রম আইন লঙ্ঘন করিনি। তাই আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নেই।

উল্লেখ্য, বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে ‘জোরালোভাবে সমর্থন করার’ অনুরোধ জানিয়ে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) বরাবর চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের আট সদস্য। গত ১৫ ডিসেম্বর দেয়া এ চিঠিতে সাম্প্রতিক ‘দমন-পীড়ন’-এর প্রসঙ্গ এনে বলা হয়, বাংলাদেশে রূপান্তরমূলক, পদ্ধতিগত সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। সেদিকে আহ্বান জানাতে মার্কিন করপোরেশনগুলোকে অবশ্যই মনোযোগ দিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD