শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন




শনিবার থেকে বড়পুকুরিয়ায় খনিতে কয়লা উত্তোলন বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৯:৪৯ pm
বড়পুকুরিয়া কয়লা Fossil fuel জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ Thermal Power Plant coal-fired power station কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎকেন্দ্র জ্বালানি থার্মাল পাওয়ার প্লান্ট জাতীয় গ্রীড গ্রিড Power Station plant coal fired কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র Matarbari Coal Power Plant মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
file pic

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাময়িক বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন। শনিবার (৩০ ডিসেম্বর) খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় ৫০ হাজার মেট্রিক টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে।

এরমধ্যে ওই ফেইজে কয়লার মজুদ শেষ হয়ে যায়। এতে নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩০ ডিসেম্বর থেকে যন্ত্রপাতি স্থাপন কাজ শুরু হবে। ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। খনি কর্তৃপক্ষ আরও জানায় নতুন এ ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

অপরদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহর জন্য কোল্ড ইয়ার্ডে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। যা দিয়ে আগামী তিনমাস তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল থাকবে। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩-৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD