শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন




ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪ ৪:৪০ pm
CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার
file pic

সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছিল। এখন ফলাফলের অপেক্ষা।

২৯৯ আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯, আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

এদিকে সারা দিনে ভোটের চট্টগ্রামে গুলির ঘটনা ঘটেছে। আর মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া এক মন্ত্রীর প্রকাশ্য ব্যালটে সিল মারা, কুমিল্লায় দুই কেন্দ্রে নৌকা প্রতীকের সিল মারা ব্যালট জব্দ, পরে বাতিল করা, রাজধানীর বনানীতে বিদেশি পর্যবেক্ষক আসার আগে হঠাৎ দীর্ঘ লাইন, তারা চলে যেতেই ফাঁকাসহ নানা ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হলো।

এদিকে সারা দেশে বেলা ৩টা পর্যন্ত ২৬.৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ সব জায়গার তথ্য পাওয়া যায়নি।

ইসি সূত্র জানায়, বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে। এর আগে বেলা ১২টার পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD