শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন




শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে যে আভাস দিলেন আবহাওয়াবিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ৫:৩৩ pm
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 Cold শীত winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা শৈত্যপ্রবাহ
file pic

জানুয়ারি মাসে দেশে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পৌষের শেষে যেমন শীত অনুভূত হচ্ছে, মাঘের শুরুতেও তা থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তবে এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঘন কুয়াশাও থাকবে দেশের অনেক জায়গায়।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছী ও চুয়াডাঙ্গায়। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বুধবার বলেন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা এখন যেমন আছে তার থেকে একটু বাড়বে। তবে দিনের তাপমাত্রার অবস্থা একই থাকবে।এ ছাড়া দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছেন তিনি।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

চলতি জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকায় একটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে।বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD