বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন




শাবনূর এতদিন বিরতিতে ছিল কেন- প্রশ্ন রিয়াজের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৩৭ pm
Kazi Sharmin Nahid Nupur Shabnoor shabnur sabnur actor কাজী শারমিন নাহিদ নূপুর শাবনূর নায়িকা অভিনেত্রী
file pic

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের নন্দিত অভিনেত্রী শাবনূর। ‘রঙ্গনা’ এবং ‘মাতাল হাওয়া’ নামে দুই সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি।

শাবনূরের চলচ্চিত্রে ফেরার ঘোষণায় তার ভক্ত-শুভাকাঙ্খীরাও খুশি হয়েছেন। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন, কেউ কেউ আবার তার দীর্ঘ বিরতি নিয়ে প্রশ্ন-ও তুলেছেন। কারণ শাবনূরের মতো অভিনেত্রীর কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও ছিল ব্যাপক।

সম্প্রতি শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়ে কথা বলেছেন তার সহকর্মী চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি তাকে।

এই নায়ক আরও বলেন, আমি বলব— শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে এতদিন বিরতিতে থাকার কী মানে ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না।

এ সময় শাবনূরের উদ্দেশে রিয়াজ বলেন, শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও ১০০ বছর বাঁচিয়ে রাখে।

সবশেষ এই চিত্রনায়ক বলেন, যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় ৪০টির বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শাবনূর-রিয়াজ। ২০১২ সালের পর দুজনই অনিয়মিত হয়ে পড়েন চলচ্চিত্র। ভেঙে যায় দর্শক নন্দিত এই জুটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD