বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন




আবারও শুটিং করতে যুক্তরাষ্ট্রে শাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:১৬ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গেল শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। গতকাল রাতে তিনি নিউইয়র্ক পৌঁছেছেন। জানা গেছে তিনি, ‘রাজকুমার’ সিনেমার শুটিং এর জন্য দেশ ছেড়েছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, গ্রিনকার্ডধারী এ তারকা ব্যক্তিগত ও সিনেমার কাজে দেশটিতে গেছেন।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তার। এ যাত্রায় শাকিবের সফরসঙ্গী ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। সেই লক্ষ্যে বাকি অংশের শুটিং শেষ করতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সুপারস্টার।

হিমেল জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন অভিনেতা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন।

যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটিতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার নির্মিত হচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এ ছবি। ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ রাজকুমারের গল্পের চিত্রনাট্য লিখেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD