মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন




পুঁজিবাজারে মূলধন কমেছে ৬১০০ কোটি টাকার বেশি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৬ am
শেয়ার বাজার শেয়ারবাজার dhaka stock exchang dse DSE শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ফেব্রুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এ সময়ে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। পাশাপাশি বিদায়ী সপ্তাহে স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৬ হাজার ১০০ কোটি টাকা বেশি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা বা ০.৭৮ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৮৫৪ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৩০৯ এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শেয়ার ও ইউনিট দর। আর লেনদেন হয়নি ১১ কোম্পানির শেয়ার ও ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৬ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৩ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩২ কোটি ১৫ লাখ ১০২ টাকা।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৮ কোটি ৯ লাখ ৯০ হাজার ১১৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৬৪৯ কোটি ৩৬ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা বা ০.০১ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১.২৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৬.৬৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫০ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD