রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন




শ্রমিক নিহত: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:১৯ pm
মহাসড়ক মহা সড়ক Factory guard killed Gazipur road accident workers workers block highway ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ট্রাক চাপায় কারখানা নিরাপত্তাকর্মী মৃত্যু বিক্ষুব্ধ পোশাক শ্রমিক অগ্নিসংযোগ যানবাহন ভাংচুর চলাচল বন্ধ gazipur_rmg gazipur rmg rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg rmg clash
file pic

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

শনিবার সকাল ৮টার দিকে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু করা হয়।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এক নারী পোশাক শ্রমিক মারা যাওয়ার পর শ্রমিক ও জনতা মিলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

নিহত পোশাক শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি বার্নহার্ডজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্লেজার-২ সেকশনে কর্মরত ছিলেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD