মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন




শিল্পী সমিতির সদস্যপদ বাতিল, যা বললেন জায়েদ খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৯:২১ pm
Zayed Khan film actor জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা
file pic

হঠাৎ করেই চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কমিটি।

শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। যদিও গত বছরই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্পী সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। তিনি শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। খসরু জানান, বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের এর সদস্যপদ বাতিল করা হয়েছে।

এদিকে সদস্যপদ বাতিলের বিষয়ে জায়েদ খান বলেন, আমার কাছে এখনও এ বিষয়ে কোনো চিঠি আসেনি। আগে চিঠি হাতে পাই তারপর বলতে পারব, কেন তারা এমনটা করেছে। জায়েদ খান আরও বলেন, আমি একজন ব্যক্তির আক্রোশের শিকার। শিল্পী সমিতিতে তিনি নিজের মতো করে সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন।

আমার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেটাও করেননি। কিছু জানানোও হয়নি। আমি চলচ্চিত্র অঙ্গনের আমার সিনিয়রদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। এর আগে চিত্রনায়িকা ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ থেকে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত বছর এপ্রিলের দুই তারিখে সভায় সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD