রবিবার, ১০ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন




বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম তামিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ১২:১৩ am
Bangladesh University of Engineering and Technology BUET বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট
file pic

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফলাফল প্রকাশের নোটিশ প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে এবং মেধাতালিকা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ বণ্টন করা হয়েছে। এর মধ্যে মেধাক্রম মেনে মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আদনান আহমেদ তামিম, তার ভর্তি পরীক্ষার রোল ছিল ৫২৭০৭। দ্বিতীয় হয়েছেন হাবিবুল্লাহ খান, তিনিও নটরডেমের ছাত্র, রোল ৫২৮৮০। অন্যদিকে তৃতীয় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র সুদীপ্ত পোদ্দার, রোল ৫০৯৬৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা এবং বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করবেন। দ্বিতীয় ধাপে ভর্তির ফি প্রদান করবেন। এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি ৭ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি ফি ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি-এর রশিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৭ মার্চ স্থাপত্য বিভাগে নির্বাচিত শিক্ষার্থীরা সনদ ও দলিলাদি যাছাই এবং জমাদান, স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র গ্রহণ এবং ভর্তি ফি প্রদান সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন। এছাড়া প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে নির্বাচিত শিক্ষার্থীরা ২৭ ও ২৮ মার্চ একই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করবেন।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিসমূহের সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার বলেছেন, আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম চালু হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD