মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন




শিগগিরই মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৪:৫৬ pm
mahmud hasan mahmud_2 dr hasan mahmud আওয়ামী লীগ হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ hasan MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী Foreign Minister Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মিয়ানমার সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার খবর প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, মিয়ানমার থেকে তিনজন সেনাবাহিনী কর্মকর্তা পালিয়ে এসেছে। তারা আমাদের বিজিবির হেফাজতে আছে। আর বিজেপির ১৭৯ জন যারা পালিয়ে আসছে, তাদেরকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার ইতিমধ্যে প্রস্তাব করেছে। আমরা আশা করি খুব সহসাই এই তিনজনসহ তাদেরকে নৌপথে ফেরত পাঠাতে পারব।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত হবে আশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের কনসাল জেনারেল সেই পরিবারের সঙ্গে দেখা করেছে। আমরা আশা করবো, নিউ ইয়র্ক প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। যদি কারো ওভার রিঅ্যাকশন পাওয়া যায় এবং এমন কেউ দোষী সাব্যস্ত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ওই পরিবারটির বক্তব্য হচ্ছে, পুলিশ যে পরিস্থিতিতে গুলি করেছে সেটার প্রয়োজন ছিল না। পুলিশের বক্তব্য ভিন্ন।

সেই তরুণকে ছয়টি গুলি করা হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।” বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফিরতি চিঠির মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা, মিত্রতা, সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।
সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে নাবিক ও জাহাজ শিগগিরই মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD