রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন




রোববার থেকে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৮:২০ pm
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বাংলাদেশের অন্য অঞ্চলগুলোর মতো ঢাকায়ও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামী রোববার থেকে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে তাপপ্রবাহ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও শুধু সিলেটে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শনিবারও সিলেট অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ওই সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD