রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন




ঈদের দিন কেমন যাবে জানালো আবহাওয়া অধিদপ্তর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ৪:১৬ pm
HEATWAVE আবহাওয়া-অফিস temperature তাপপ্রবাহ গরম cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

টানা কয়েক দিন গরমের পর গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সঙ্গে থাকবে প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ আর হালকা বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি ফিরেছে।

ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় গত দুদিন দিন ধরেই কম-বেশি বৃষ্টি ঝরছে। এই মুহূর্তে সবারই কৌতূহল- ঈদের দিনও কি এমন বৃষ্টি হবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এমন পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। ঈদের সম্ভব্য তারিখ ১০ এপ্রিল এবং এর পরবর্তী দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং থাকবে গরমের দাপট।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ মঙ্গলবার থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও থাকবে স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসাবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা থাকবে বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে, সে সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে উঠতে পারে। সেই সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, এপ্রিলজুড়েই সারা দেশে তাপপ্রবাহ থাকবে। ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এ পরিবর্তন।

মো. মনোয়ার হোসেন বলেন, গত বছর চরম তাপপ্রবাহ ছিল। গত এপ্রিলেও সারা দেশে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল। এবার এপ্রিলজুড়ে সারা দেশে তাপপ্রবাহ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD