বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন




নতুন ওয়েব সিরিজে অপূর্ব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ৭:৩৬ pm
Ziaul Faruq Apurba model actor অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
file pic

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে তৈরি হয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। এবার ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে আসতে চলেছে এই সিরিজের স্পিন-অফ সিরিজ।

এএসপি গোলাম মামুনকে কেন্দ্র করে এর গল্প। তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্পে দেখা যাবে নিজের আত্মীয়কে খুনের দায়ে আটক হয় মামুন, সঙ্গে বন্ধু দম্পতির খুনেও জড়িয়ে যায় তার নাম।

সম্প্রতি আসন্ন সিরিজের ফার্স্ট লুক শেয়ার করেছে হইচই। সেখানে অপূর্বর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে। ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গল্পে দেখা যায়, রহস্যজনকভাবে মৃত্যু হয় নব্বই দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকনের। আর সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মিশনে নামেন এএসপি গোলাম মামুন চরিত্রে থাকা অপূর্ব।

সে সময়ের প্রশংসিত এই চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD