রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন




গরমে জমিতে ধান কাটার সময় শ্রমিকের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১১:৪৯ am
মরদেহ passes away মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা
file pic

নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটার সময় ‘হিট স্ট্রোকে’ রেজাউল ইসলাম (৪৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ ঘটনা ঘটে।

রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিক এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাঁধছিলেন। এ সময় প্রচণ্ড গরমে রেজাউল ‘হিট স্ট্রোক’ করে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD