রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন




ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ মে, ২০২৪ ৯:২৭ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা সাংবাদিকদে জানিয়েছেন, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে পাঁচ দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন ‍অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দুটি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।

এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।

এদিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরও একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।

২০০ প্রাণহানি, শতাধিক নিখোঁজ/ জাপানে ক্ষত সারার আগেই ফের ৬ মাত্রার ভূমিকম্প
আধা ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশেও ঢাকা, সিলেট, চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD