রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন




ফের চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার বিশেষ ট্রেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৯:০৮ pm
Chattogram Dohazari-Cox's Bazar Rail Line রেললাইন রেল লাইন padma bridge toll plaza Padma Bridge Bridges Padma Multipurpose Bridge padma Bangladesh Bridge Authority ‎বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতু বহুমুখী Padma Bridge Rail পদ্মা সেতু রেল rail পদ্মা পদ্মা সেতু ট্রেন পদ্মা সেতু-ট্রেন
file pic

ইঞ্জিন ও লোকবল সংকটের কারণে বন্ধ করা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি ফের চালু হচ্ছে। এই ট্রেন আগামী ১২ জুন থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী শুক্রবার বিষয়টি জানান।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চলাচলের সময় ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। এক পর্যায়ে ইঞ্জিন ও লোকবল সংকটের কথা বলে গত বৃহস্পতিবার এই ট্রেন বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এ নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রেনটি বন্ধ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন তোলেন চট্টগ্রামের মানুষ। এই অবস্থায় ট্রেনটি নতুন করে চালুর ঘোষণা দেওয়া হলো।

সরদার সাহাদাত আলী জানান, রেলওয়েতে লোকোমাস্টার (চালক) ও গার্ড স্বল্পতা এবং মিটার গেজ ইঞ্জিনের সংকট রয়েছে। কিছু ইঞ্জিনে ট্র্যাকশন মোটরের সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় দুর্ঘটনার কারণেও নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রী চাহিদা বিবেচনায় বিশেষ ট্রেনটি ১২ জুন থেকে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD