রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন




দেশের যেসব এলাকায় সকাল থেকেই ভারি বৃষ্টি হতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০২৪ ১১:০৩ am
বৃষ্টির Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

গোটা বিশ্বের মতো বাংলাদেশের জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে অস্বাভাবিক পরিস্থিতির আবর্তে পড়ছে জনজীবন-পরিবেশ-প্রকৃতি।

ক্রমে বিরূপ হয়ে উঠছে আবহাওয়া। গত কয়েকদিন ধরে আকাশ মেঘলাসহ হঠাৎ করেই ঝরছে বৃষ্টি। কম বা বেশি বিষয় না তবে হঠাৎ নামা বৃষ্টিতে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

যার কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে অফিস যাত্রাপথে বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায়।

শুক্রবার বিকাল নাগাদ রাজাধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছে। এমতবস্থায় শুক্রবার রাতের আবহাওয়া বার্তায় পরবর্তী ৭২ ঘণ্টা দেশের প্রায় আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অদিধপ্তর।

সংস্থাটি জানিয়েছে শনিবার সকালে যারা ঘর থেকে কাজের জন্য বের হবেন তাদের বৃষ্টির মুখে পড়তে হতে পারে। আবহাওয়া অদিধপ্তরের পূর্বাভাস অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আর এই কারণে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পারে। অতিরিক্ত আদ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

এছাড়া, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আর বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD