সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন




মিজানুর রহমান আজহারী

জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন: আজহারী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ১০:৫৩ am
Mizanur Rahman Azhari Islamic scholar ড. মিজানুর রহমান আজহারী
file pic

বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তার লাখ লাখ ভক্ত আছেন। তিনি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তার পোস্টে মন্তব্য করেন শত শত ভক্ত। আর লাইক দেন লাখ ভক্ত। বাংলাদেশে সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এবার তিনি এ প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন। তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন এই বক্তা। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট চলছে। কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় কোকাকোলার।

কোকাকোলার বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এবার এই বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে পোস্ট করা স্টাটাসে তিনি লিখেন, ‘কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে।

যে কোন আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউতে।বর্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।’

পোস্টের কমেন্ট বক্সে তিনি পুনঃশ্চ লিখেন, ‘শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।’

মিজানুর রহমান আজহারী এই পোস্ট দেয়ার পর কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারন মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন।। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীই লিখেছেন, ইনশাআল্লাহ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD