রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন




কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার: আইনমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৪:০২ pm
law minister Ministry of Law Justice Parliamentary Affairs Affair Anisul Huq আইন বিচার সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আনিসুল হক আইনমন্ত্রী
file pic

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শিক্ষার্থীদেরকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে।

তিনি আরও জানান, গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD