শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন




নতুন শিক্ষা সচিব নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৮:১৩ pm
Ministry of Primary and Mass Education প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়

নতুন শিক্ষা সচিব হিসেবে ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ।

এ ছাড়া ড. শেখ আব্দুর রশিদসহ প্রথমবার ৫ জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাকি চারজন হলেন- ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়, এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD