মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন




লঞ্চ, ফেরিতে জুমার নামাজ পড়া যাবে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১২ pm
ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি
file pic

প্রশ্ন: লঞ্চ, ফেরি ইত্যাদিতে জুমার নামাজ পড়ার বিধান কী? যদি জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেখানে জুমার নামাজ পড়ে নিলে তা আদায় হবে কি? যদি না হয় তবে কোন কারণে আদায় হবে না এবং কি কি শর্ত পাওয়া গেলে আদায় হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

উত্তর: নৌকা, ফেরি, লঞ্চ ইত্যাদি চলমান অবস্থায় তাতে জুমা আদায় করা সহিহ নয়। কারণ জুমার নামাজ সহিহ হওয়ার জন্য একটি শর্ত হল, যে জায়গায় জুমা প্রতিষ্ঠা করা হবে সেটি শহর হতে হবে অথবা এমন গ্রাম হতে হবে, যেখানে শহরের সুযোগ-সুবিধা থাকে।

যেমন, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পাওয়া যায় এমন বাজার থাকে, রাস্তা-ঘাটের সুব্যবস্থা থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাও থাকে ইত্যাদি।

লঞ্চ, ফেরী চলমান অবস্থায় নদীতে যেহেতু এসব শর্ত বিদ্যমান নেই তাই চলন্ত অবস্থায় এগুলোতে জুমা আদায় করা জায়েজ হবে না। করলে তা সহিহ হবে না।

অবশ্য জলযান যদি পাড়ের সঙ্গে নোঙর করা থাকে তাহলে তখন তা ওই পাড়ের হুকুমে হবে। পাড় যদি এমন স্থানে হয় যেখানে জুমার নামাজ সহিহ হয় তাহলে পাড়ের সঙ্গে নোঙর করা জলযানেও জুমা পড়া সহিহ হবে।

আর যদি পাড় সংলগ্ন এলাকায় জুমার শর্ত না পাওয়া যাওয়ার কারণে সেখানে জুমা না হয় তাহলে ওই পাড়ে বা সেখানে নোঙর করা জলযানেও জুমা সহিহ হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD