রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন




বাংলাদেশ থেকে ১৮ হাজার শ্রমিক নেয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ৭:০৬ pm
labour জনশক্তি প্রবাসী MANPOWER EXPORTS migrant workers wage worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক মাইেগ্রন অভিবাসী শ্রমিক রেমিট্যান্স রেমিটেন্স মজুর ডলার রির্জাভ migrant workers worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক
file pic

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ শুক্রবার বলেছেন, প্রথম ধাপে মালয়েশিয়ায় নতুন করে ১৮ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে তার সরকার তাৎক্ষণিকভাবে নজর দেবে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি। আমাদের শ্রমিক দরকার। আর এসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যেকোনো দেশেরই হোক না কেন, তাদের আধুনিক দাস হিসেবে বিবেচনা করা যাবে না। আমি এখনকার মতো করে এর আগেও প্রকাশ্যে এ কথা বলেছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD