রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন




২০ বছরের পুরোনা বাস, মিনিবাস প্রত্যাহারে বিআরটিএকে চিঠি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ১০:০৬ pm
highway hig hway Bangladesh Road Transport Authority brta Driving license বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স
file pic

বায়দূষণ কমাতে সারাদেশে সড়ক থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো মালবাহী গাড়ি প্রত্যাহার করতে বলেছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে রোববার বিআরটিএকে চিঠি পাঠানো হয়েছে।

পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালুর অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, এ বিষয়ে আদালতকেও আদেশ দিতে হয়েছে; কিন্তু কাজের কাজ হয়নি।

সরকারি হিসাবে দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা পৌনে পাঁচ লাখের বেশি। আর গাড়ির ফিটনেস না থাকা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

গত সরকারের আমলেও ঢাকার রাস্তা থেকে ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত ২০ বছরের পুরোনো বাস প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে এ বছরের ৮ এপ্রিলের মধ্যে ২০ বছরের পুরোনো বাসের তালিকা চাওয়া হয়েছিল। আর পরিবহন মালিক সমিতিকে ২০ এপ্রিলের মধ্যে সেসব বাস প্রত্যাহারের পরিকল্পনা দিতে বলা হয়েছিল। কিন্তু সাফল্য আসেনি।

রোববার পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বায়ুদূষণ রোধে ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরোনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হল।

মন্ত্রণালয় জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব যানবাহনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD