বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন




সম্পদের পেছনে না দৌড়িয়ে ভালো কাজ করতে হবে: আবুল হায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ৫:৪৫ pm
Abul Hayat আবুল হায়াত
file pic

প্রথমবারের মতো ইসলামী সংগীতে দেখা যাবে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতকে। ইসলামি সংগীত সংগঠন কলরবের মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মিছে দুনিয়া’ শিরোনামে মরমি গজলের ভিডিওতে দেখা যাবে তাকে। গজলটির কথা লিখেছেন গীতিকার হোসাইন নুর এবং সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।

ভিডিও বানিয়েছেন নির্মাতা ইয়ামিন এলান। তানজিম রেজার সংগীত পরিচালনায় ইসলামী সংগীত প্রকাশের অনন্য প্ল্যাটফরম হলি টিউনে রিলিজ হয়েছে গজলটি। উত্তরার একটি শুটিং হাউজে ‘মিছে দুনিয়া’র ভিডিও নির্মাণ করা হয়।

প্রথমবারের মতো ইসলামী কোনো গানে অভিনয় করে অভিনেতা বলেন, গানটির বিষয়বস্তু, সুর এবং গায়কী আমার ভালো লেগেছে তাই এতে সম্পৃক্ত হয়েছি। বাস্তবতা হলো, পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না। সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধন সম্পদের পেছনে না দৌড়িয়ে নানামুখী ভালো কাজ করতে হবে আমাদের। এ গানটি ধর্ম-বর্ণ নির্বেশেষে সকলের জন্য শিক্ষণীয়।

একটি বাড়ির পর্যায়ক্রমে ৩ প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে এতে অভিনয় করেছেন বরেণ্য এ শিল্পী। আবুল হায়াতের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন নাট্য মিডিয়ার জনপ্রিয় মুখ রকি খান ও তারেক জামানসহ আরও অনেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD