বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন




চিত্রনায়িকা অঞ্জনা আর নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ৪:২৮ pm
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok
file pic

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাতে (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত মণি।

৭ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এই শিল্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়। ছেলে নিশাত মণি জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বরের ২৪ তারিখ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

অঞ্জনা নাচ ও অভিনয় গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন।

অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD