বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট। অনেকের ধারণা, এটি সিন্ডিকেটের কারসাজি। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত চিত্রনায়ক ওমর সানি। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, হঠাৎ করে সয়াবিন তেল উধাও। সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নেই।
সবশেষে সতর্ক করে অভিনেতা লেখেন, এগুলো করবেন না, দেখবেন কয়েকদিন পরে লিভার নাই, কিডনি নাই, বউ নাই, বাচ্চা নাই।