রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি নানা কারণেই তাণ্ডব তুলেছে দর্শকদের মাঝে এবং প্রেক্ষাগৃহে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন পর এক সিনেমায় কাজ করেছেন শাকিব খান-জয়া আহসান।
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আসছে আগস্টে। চরকি জানিয়েছে, শিগগিরই মুক্তির দিনক্ষণ জানানো হবে।