ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১৫ আগস্ট) ঢাকার বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর ও কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়ক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।
এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।