শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন




নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার: আনিসুজ্জামান চৌধুরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৫ pm
LDC এলডিসি দাম বাড়বে কমবে Gross domestic product indicator monetary measure গ্রোস ডমেস্টিক প্রডাক্ট মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি সূচক gdp জিডিপি Inflation মূল্যস্ফীতি index dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down gdp
file pic

নির্ধারিত সময়েই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তবে তিনি একইসঙ্গে বলেন, ‘আগামী নির্বাচিত সরকার চাইলে এটা পেছানোর আবেদন করতে পারে।’

শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘এলডিসি গ্রাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি’ বিষয়ক এক সেমিনারের এ কথা বলেন তিনি।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতি বিগত সরকারের সময় আইসিইউতে ছিল। ৫ আগস্ট সরকার সেখান থেকে সচল রেখেছে। একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির কারণে ‘লাইফ সাপোর্টে’ ছিল। গত এক বছরে দেশের অর্থনীতি এখন সচল রয়েছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সরকার নির্ধারিত সময় অর্থাৎ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

এ সময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বাপি)প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD