সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন




৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরাইল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১০:২৮ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি file pic
file pic

৩০ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি।

ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল, গাজায় আটক সব জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির লাশ। বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক বেশ কয়েক জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব।

পয়েন্টে আরও বলা হয়েছিল, প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করবে ইসরাইল।

সংঘাতের দুই বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েক জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হিসেব অনুযায়ী, শেষ পর্যন্ত হামাসের হাতে ছিল ৪৮ জন ইসরাইলি জিম্মি। তবে হামাস জানিয়েছিল, এই জিম্মিদের মধ্যে জীবিত আছেন ২০ জন। বাকি ২৮ জন মারা গেছেন।

যুদ্ধবিরতির পর তৃতীয় দিন অর্থাৎ ১৩ অক্টোবর জীবিত সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তার পর মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর শুরু করে।

গাজার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ইসরাইলি কাছে ১৫ জন মৃত জিম্মির লাশ এবং দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে। বাকি ১৩ জিম্মির লাশও ফেরত দেওয়া হবে। সর্বশেষ মঙ্গলবার ২ জন জিম্মির লাশ তেল আবিবকে ফেরত দেওয়া হয়েছে।

চুক্তির শর্তানুসারে সেই দুই জিম্মির মরদেহের বিনিময়ে বুধবার ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে ইসরাইল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD