বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন




দীর্ঘদিন পর প্রকাশ্যে নিপুণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:২৯ pm
Nasrin Akter Nipun film actress নাসরিন আক্তার নিপুণ চলচ্চিত্র অভিনেত্রী
file pic

গত বছরের ৫ই আগস্টের পর অনেকটা অন্তরালে চলে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। মাঝখানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়। আলোচিত এই অভিনেত্রীকে অনেকদিন পর এবার প্রকাশ্যে দেখা গেল এক অনুষ্ঠানে।

সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। ওই ভিডিওতে দেখা যায়, নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল আদান-প্রদান করছেন সেই অনুষ্ঠানে। এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েছিলেন নিপুণ। কিন্তু তিনি আদালতের বিজয়ী প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে মামলা করেন। তাকে চেয়ারে বসতে দেননি।

আদালতের স্থিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন। তৎকালীন সরকারের শেখ পরিবারের একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় ছিলেন নিপুণ। তবে, দেশের পট পরিবর্তনের পর শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় তাকে।

এর আগে, চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন নিপুণ। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। যার ফলে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকা আর দেশের বাইরে পা দিতে পারেননি।

সম্প্রতি প্রকাশ্যে এসে আবারো আলোচনায় এলেন নিপুণ। জানা গেছে, গত শুক্রবার চলচ্চিত্র অভিনেতা নানা শাহ’র ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। সেখানেই তার উপস্থিতি ক্যামেরায় ধরা পড়ে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD