মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন




নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১২:২৬ pm
abroad New York City নিউ ইয়র্ক শহর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

নিউইয়র্কের পরবর্তী মেয়র নির্বাচনের আগাম ভোট শনিবার শুরু হয়েছে। সেখানে ডেমোক্রেটিক পার্টির বহিরাগত প্রার্থী জোহরান মামদানি এ পর্যন্ত রাজনীতিতে এক অভাবনীয় আলোড়ন তুলেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরাসরি আক্রমণের মুখেও এগিয়ে আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়, রাজনৈতিকভাবে জটিল এই প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ বছর বয়সী রাজ্য আইনপ্রণেতা মামদানি একসময়ের প্রান্তিক অবস্থান থেকে উঠে এখন মূলধারার শীর্ষ প্রার্থী।

বর্তমান মেয়র প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর এবং প্রিয় ডেমোক্রেটিক প্রার্থী প্রাইমারিতেই হারার পর, মামদানিই এখন নির্বাচনের কেন্দ্রবিন্দু। তরুণ ভোটারদের উৎসাহী প্রচার এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে তার তীব্র অবস্থান মামদানির প্রচারণাকে আরও গতি দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নিউইয়র্কের ভাড়ানিয়ন্ত্রিত ২০ লাখ বাসিন্দার ভাড়া স্থগিত রাখা হবে। সবশেষ নাটকীয় মোড়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত বর্তমান মেয়র এরিক অ্যাডামস ৬৭ বছর বয়সী সাবেক গভর্নর অ্যানড্রু কুয়োমোকে সমর্থন দিয়েছেন।

যদিও কিছুদিন আগেই তাকে ‘সাপ ও মিথ্যাবাদী’ বলে সমালোচনা করেছিলেন। আগাম ভোট ২৬ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত চলবে। মূল নির্বাচন হবে ৪ঠা নভেম্বর। বিজয়ী প্রার্থী নতুন বছরের শুরুতে দায়িত্ব নেবেন। সাম্প্রতিক এক জরিপে মামদানি পেয়েছেন ৪৭ ভাগ সমর্থন। এই পরিমাণ কুয়োমোর চেয়ে ১৮ পয়েন্ট বেশি। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া (৭১) পেয়েছেন ১৬ ভাগ সমর্থন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD