শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন




আজকের স্বর্ণের দাম: ২৯ অক্টোবর ২০২৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১০:২১ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। যা বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD