বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন




অবস্থা স্থিতিশীল ইলিয়াস কাঞ্চনের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৫:১৫ pm
Ilias Kanchan Bangladeshi actor activist elias ইলিয়াস কাঞ্চন vista ভিসতা
file pic

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। পরিবার জানিয়েছে, প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে, এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিনেতা এখন অবস্থান করছেন লন্ডনে তাঁর একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD