শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন




চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৮:৫৭ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এখন সামনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজটি। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং নিয়ে শামীমকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন দাস। তার জায়গাতেই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহিদুল ইসলাম অঙ্কন।

দীর্ঘদিন ধরে চোট সমস্যার সঙ্গে লড়াই করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেরত এসেছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে গেলেও শেষ মুহূর্তে জানতে পারেন তিনি মূল স্কোয়াডে নেই। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টেও চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার ফিরছেন টি–টোয়েন্টি দলে।
তার দলে ফেরায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাসকিন আহমেদের বিশ্রাম।

বর্তমানে আবুধাবি টি–টেন লিগে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। আগামী মাসে তিনি আবার সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলতে। পরবর্তী সময়ে সামনে রয়েছে বিপিএল ও টি–টোয়েন্টি বিশ্বকাপ।

এই ব্যস্ত সূচি মোকাবেলায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ডানহাতি এই পেসারকে।

আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি–টোয়েন্টি হবে ২৭ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিরিজকে সামনে রেখে অঙ্কনের সম্ভাব্য অভিষেক এবং সাইফউদ্দিনের প্রত্যাবর্তন দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখা যাচ্ছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD