বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন




নতুন মাত্রায় মিলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:২২ pm
Pop Singer Mila mila islam singer পপ তারকা মিলা ইসলাম জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলাম
file pic

চলতি বছরটা যেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলামের ফিরে আসারই বছর। মধ্যে দীর্ঘ বিরতি, এরপর বিরতি দিয়ে দিয়ে ফেরা। মিলা ভক্তদের অভিযোগ ছিল, কেন তাকে নিয়মিত গানে পাওয়া যাচ্ছে না। সেই অভিযোগ যেন এ বছরের শুরু থেকেই দূর করলেন এ তারকা। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তিনি ব্যস্ত দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে।

বড় মাপের এই শোগুলোতে মিলার উপস্থিতি উন্মাদনা বাড়িয়েছে ভক্তদের মাঝে। শুধু তাই নয়, প্লে-ব্যাকেও চলতি বছরের মাঝামাঝি জ্বলে ওঠেন মিলা। ‘ইনসাফ’ ছবিতে নতুন করে ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি গেয়ে তাক লাগিয়ে দেন। সিনেমায় গানটিতে পারফর্ম করেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এ গানটি বছরের অন্যতম আলোচিত গানেও পরিণত হয়।

এদিকে সবশেষে দক্ষিণ কোরিয়ায় শো করে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ব্যস্ত হয়েছেন ঢাকা ও তার বাইরের শো নিয়ে। শোয়ের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস প্যাডে সময় পার করছেন তিনি। মিউজিশিয়ানদের সঙ্গে নিয়মিতই প্র্যাকটিস করছেন। এর পাশাপাশি চলছে তার স্টুডিওয়ের কাজও। নিয়মিতই নতুন গান নিয়ে চলছে তার এক্সপেরিমেন্ট। সবমিলিয়ে মিলার ক্যারিয়ারে যেন নতুন মাত্রা যোগ হয়েছে এ বছর।

মিলা বলেন, এ বছরটি আমার জন্য আসলেই লাকি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত শোয়ের ব্যস্ততা চলছে জোরেশোরে। পাশাপাশি নতুন গানের কাজ হচ্ছে। দ্রুতই হয়তো নতুন গান তুলে দিতে পারবো শ্রোতা-দর্শকদের হাতে। মিলা আরও বলেন, আমি এ পর্যায়ে এসে আসলে ব্যস্ততাকে আরও একবার উপভোগ করছি। চলতি বছর বেশ কয়েকটি দেশে শো করেছি। দেশের শো করছি। দেশি-বিদেশি দর্শকদের মাঝে আমার গানে অন্যরকম আগ্রহ লক্ষ্য করছি। এটাই আসলে আমার বড় উৎসাহ হিসেবে কাজ করছে। সামনেও এই ভালোবাসা নিয়েই বাকি পথটা চলতে চাই। মানবজমিন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD