সংগীতের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুমানা মোর্শেদ কনকচাঁপা। নিজ আসনে অন্যজনকে প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি জানান, দুর্জনের কথায় কেউ কান দেবেন না।
অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! কতিপয় মানুষ বিরূপ মন্তব্য করেছেন। একটু থামুন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি।