মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন




বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো কিরিবাতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৬:৪১ pm
থার্টিফার্স্ট Thirty First Night থার্টি ফার্স্ট নাইট new year New Zealand Auckland অকল্যান্ড নিউজিল্যান্ড happy new year 1st January Australia Sydney Opera House sydney happy অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস স্বাগত নববর্ষ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা মেসেজ বার্তা স্টাটাস বাণী হ্যাপি নিউ ইয়ার আতসবাজি লাইট শো সূর্যাস্ত ১ জানুয়ারি new year sky lantern Kǒngmíng lantern Chinese lantern hot air balloon small fire sky lanterns festivities 天灯 天燈 ফিনিন tiāndēng কংমিং লন্ঠন চীনা লণ্ঠন আকাশ লন্ঠন উষ্ণ বায়ু বেলুন অগ্নিকুণ্ডফানুস
file pic

বিশ্বের প্রথম দেশ হিসেবে কিরিবাতি ও প্রথম অঞ্চল হিসেবে দেশটির কিরিতিমাতি নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরের দেশ হলো কিরিবাতি। এটি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দেশটি অসংখ্য প্রবাল প্রাচীরের দ্বারা গঠিত এবং এটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত।

কিরিবাতির মানুষ নিজেদের দেশকে কিরিবাস নামে ডাকেন। এটি ১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় সামুদ্রিক রিজার্ভ এটি। দেশটির অনেক প্রবাল প্রাচীর আছে যেখানে কোনো প্রাণী বসবাস করে না। এগুলোর বেশিরভাগ নিম্নাঞ্চলে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে।

কিরিবাতিতে সবমিলিয়ে মাত্র ১ লাখ ১৬ হাজার মানুষ থাকেন। যদিও হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণ দিকে দেশটির অবস্থান। কিন্তু কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগে নতুন বছরের উৎসব পালন করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD