শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন




বিশ্বের ‘সর্বোচ্চ করদাতা’ মাস্ক, জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৭ am
Elon Reeve Musk ইলন রিভ মাস্ক Elon Reeve Musk FRS Twitter Social network company টুইটার সোশ্যাল নেটওয়ার্ক ইলন মাস্ক elon Elon Reeve Musk ইলন রিভ মাস্ক
file pic

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মাস্ক নিজেই জানিয়েছেন, তার জীবদ্দশায় তিনি মোট ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করবেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে এই অনন্য রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে।

মাস্কের সম্পদের এই আকাশচুম্বী বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে তার রকেট কোম্পানি ‘স্পেসএক্স’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই’-এর মধ্যকার সাম্প্রতিক একীভূতকরণ। এই চুক্তির ফলে নতুন গঠিত কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলার। এই মার্জারের প্রভাবে মাত্র একদিনেই মাস্কের ব্যক্তিগত সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিওর প্রতিক্রিয়ায় মাস্ক তার কর প্রদানের বিষয়টি সামনে আনেন। তিনি কৌতুক করে বলেন, তিনি ইতিমধ্যেই ১০ বিলিয়ন ডলারের বেশি কর দিয়েছেন এবং এর জন্য অন্তত একটি ছোট ট্রফি তার প্রাপ্য ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে মৃত্যুর আগ পর্যন্ত তার মোট কর প্রদানের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

বর্তমানে ৮৫২ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ বা লাখো-কোটিপতি হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার পরবর্তী প্রতিদ্বন্দ্বীরা যেখানে ১০০ থেকে ২৫০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছেন, সেখানে মাস্কের সম্পদ তাদের তুলনায় কয়েক গুণ বেশি। এছাড়া টেসলা থেকে প্রাপ্ত নতুন সুযোগ-সুবিধা এবং শেয়ারের লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী ১০ বছরে তার সম্পদ আরও বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD