রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন




মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:৫৫ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো সর্বশেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে।

তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।

এর আগে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তারাও তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।

এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক মনোনয়ন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক ব্রায়ান কিলমিড এক প্রতিবেদনে দাবি করেছেন যে ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাকে জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। কিলমিডের ভাষ্যমতে, তেহরানের এই রাজনৈতিক পালাবদল নিয়ে ট্রাম্প সরাসরি তাকে বলেছেন, আমি এই বিষয়ে মোটেও খুশি নই।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD