মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন




সহসাই ফিরছেন না শবনম বুবলী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১১:৪৯ am
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

গত মাসেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। বিষয়টি অবশ্য চলতি মাসেই প্রকাশ্যে আনেন তিনি। এরইমধ্যে শাকিব শুটিং শুরু করেছেন। তবে বুবলী সহসাই ফিরছেন না। কারণ তার কন্যা শারলিন খানের বয়স মাত্র এক মাস। পাশাপাশি পুত্র বীরের দেখাশোনার ব্যাপারও রয়েছে। সবমিলিয়ে এ বছর আর নতুন কাজে ফিরবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা।

যদিও তার একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, এ বছর মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। রোজার ঈদে মুক্তি পেয়ে ছবিটি বেশ আলোচিত হয়েছে। পাশাপাশি এ বছরই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র মাধ্যমে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

ইমরানের সঙ্গে গাওয়া এ গানটির মাধ্যমেও প্রশংসিত হয়েছেন এ নায়িকা। পাশাপাশি বিভিন্ন বড় ব্র্যান্ডের কাজও করেছেন তিনি এ বছর। আর বছরের মাঝামাঝি এসে তিনি খবর দিলেন দ্বিতীয়বার মা হওয়ার। সবমিলিয়ে বছরটি বুবলীর জন্য বেশ স্মরণীয়ও বটে। এদিকে, বুবলীর বড় পর্দায় এ বছর না ফেরার সিদ্ধান্তে অনেক পরিচালকই তাদের পরিকল্পনা বদলেছেন। অনেকে আবার নতুন বছরে বুবলীকে নিয়েই কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD