বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন




কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:১১ pm
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা কাটল; অর্থাৎ যথাসময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। সেই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এরমাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হওয়া শুরু হয়েছে।

এরই মধ্যে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে চলছে আবেদন কার্যক্রম। আবার কোথাও আবেদন শুরুর অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। এরপর জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ফেব্রুয়ারিতে বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। মার্চে অনুষ্ঠিত হবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

ঢাবির পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, শেষ ২৬ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করবে বিশ্ববিদ্যালয়টি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা।

০৮ নভেম্বর ২০২৬

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত চলবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

জবির পরীক্ষা শুরু ১ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৭। শুরু হয়ে আবেদন কার্যক্রম। ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সূচি অনুযায়ী, ১ জানুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিট, ৮ জানুয়ারি চারুকলা অনুষদভুক্ত ই ইউনিট, ১৫ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিট, ২২ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিট এবং ২৩ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনি পদ্ধতিতে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

১৮৪৮ সিটের বিপরীতে জাবির পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ৫৬তম ব্যাচের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে ১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

চুয়েটে ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে।

০২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে আসন রয়েছে ৯৩১টি। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত।

ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপে থাকবে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। অন্যদিকে খ গ্রুপে ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

৮ জানুয়ারি কুয়েটের ভর্তি পরীক্ষা, হবে ৩ বিভাগীয় শহরে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি।

এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবির পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, হবে ঢাবি-রাবি ক্যাম্পাসেও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু আগামী ২৯ জানুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি সি ইউনিট, ৩০ জানুয়ারি এ ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৩ ফেব্রুয়ারি বি-১, ৪ ফেব্রুয়ারি বি-২ এবং ৮ ফেব্রুয়ারি ডি-১ সাব-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ সাব-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

১২০০ সিটের বিপরীতে রুয়েট ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি।

এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বহুনির্বাচনি পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় প্রাথমিক যোগ্যতা পূরণকারী আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ে ১২ শতাধিক আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিট, ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি মানবিক অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে।

১৩০৯ আসনে বুয়েটে ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।

ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ জানুয়ারি।

এবার মোট ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে প্রথম ১০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বাছাইয়ের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

কৃষি গুচ্ছ: ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, আসন ৩৭৯৫

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি।

ভর্তি আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা।

এবার কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫।

সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি গুচ্ছের পরীক্ষা শুরু ১৯ মার্চ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ বি ইউনিট, ২০ মার্চ সি ও ডি ইউনিট এবং ২৭ মার্চ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত শিক্ষাবর্ষে গুচ্ছে থাকা ২০টি বিশ্ববিদ্যালয় এবারও প্রাথমিকভাবে এ কার্যক্রমে যুক্ত রয়েছে। নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

৫১০০ আসন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকলে কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ আসনের তথ্য জানানো হয়, যা আগে ছিল ৫ হাজার ৩৮০।
বেসরকারি মেডিকেলে আসন ৬০০১

আর দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে মন্ত্রণালয় ১০টিতে আসন কমিয়েছে, দুটি মেডিকেল কলেজে আসন বাড়িয়েছে এবং বাকিগুলোয় আসন ঠিক রাখা হয়েছে। ফলে বেসরকারি মেডিকেলে বর্তমান আসন কমেছে ২৯২টি।

এবার এইচএসসিতে পাশের হার সর্বনিম্ন, পাবলিকে আসন ৬৩ হাজার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৬ লাখ ৪৬ হাজার। এতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ‘এ’ প্লাস পেয়েছে ৪০ হাজার, যা গত বছর ছিল ৬৯ হাজার।

অন্যদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষে আসন ৬৩ হাজার ৬৫৬টি। বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে আসন আছে ১০ লাখ ১৮ হাজার ৬৩২। এর সঙ্গে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় যোগ করলে সর্বমোট আসন সংখ্যা দাঁড়াবে প্রায় ১৪ লাখ ৯২ হাজারের বেশি।

খাতা পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ ১৮০৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত সোমবার একযোগে ১১টি বোর্ডের এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৮০৬ জন। এই ১৮০৬ জনের মধ্যে তিনজন শিক্ষার্থী আগে ফেল করেছিলেন। এ ছাড়া, নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জনের। আর নতুন করে পাস করেছেন ফেল করা ৫৫৪৮ জন শিক্ষার্থী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD