বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন




৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ pm
bicycle salat বাইসাইকেল নামাজ সালাত sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত
file pic

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে দেওয়া হচ্ছে বাইসাইকেল। ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার যারা করবে এসব সাইকেল পাবে তারাই।

এসব সাইকেল তাদের কাছে যাওয়ার আগেই আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে প্রধানমন্ত্রী তারেক রহমান এর কয়েকটির মান যাচাই করে দেখেন। মান যাচাই করতে গিয়ে তিনি চালিয়ে দেখেন কয়েক ধরনের সাইকেল।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়।

‘এ সময় তিনি সেগুলো চালিয়ে দেখেন’, যোগ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

তার ভাষ্য, প্রধানমন্ত্রীর বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। ‘প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পাবে একটি করে বাইসাইকেল।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন জানালেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD