মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন




জাজের ঘরে পূজা চেরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১:১০ am
Puja Cherry Roy actress model পূজা চেরি রায় মডেল অভিনেত্রী মডেলিং শিশুশিল্পী পূজা চেরী
file pic

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ১৪ বছর বয়সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠানটির ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘নূরজাহান’ ছবিগুলোতে অভিনয় করে চলচ্চিত্রে সম্ভাবনার জানান দেন তিনি। প্রথম ৩ ছবি দিয়েই আলোচনায় আসেন। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে। এরপর ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। কাজ করেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে।

এদিকে পূজা আবারো জাজের ঘরে ফিরলেন। ক্ষমা চেয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে পূজা লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।

আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।

পূজার এই পোস্ট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে পূজাকে ক্ষমা করে দেয়ার কথা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেয়া হয়। এই পোস্টে লেখা হয়-পূজা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। ওয়েলকাম টু জাজ ফ্যামিলি অ্যাগেইন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD