সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন




হজ যাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১:০৭ pm
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। গত রবিবার এক নির্দেশনায় ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরব সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD