শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন




ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ : রোড সেফটি ফাউন্ডেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৮:৫১ pm
accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident ambulance অ্যাম্বুলেন্সে medically equipped vehicle transports patients treatment facilities hospitals hospital medical care provided patient transport Ambulances emergencies emergency services এ্যাম্বুলেন্স এম্বুলেন্স রোগী পরিবহন যানবাহন হাসপাতাল জরুরি চিকিৎসা সেবা Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস
file pic

নিরাপদ সড়কের জন্য প্রচারণা চালানো সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮৭ জন নিহত এবং ৭১২ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) প্রকাশিত এর প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৬ জন নিহত হয়েছে; যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ।

নিহতদের মধ্যে ৫৪ জন নারী এবং ৬৮ জন শিশু। ৯টি নৌপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও সাতজন আহত হয়েছেন এবং একই সময়ে ১৭টি রেল দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আরএসএফ ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় অন্তত ১০৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২২ দশমিক ১৭ শতাংশ। প্রায় ৭২ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন; যা মোট মৃত্যুর ১৪ দশমিক ৭৮ শতাংশ।

আরএসএফ-এর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুসারে, জাতীয় সড়কে সর্বোচ্চ ১৬৮টি (৩৮ দশমিক ২৬ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে, ১৭৭টি (৪০ দশমিক ৩১ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬১টি (১৩ দশমিক ৮৯ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ২৯টি (৬ দশমিক ৬০ শতাংশ) শহরের সড়কে।

অন্যদিকে, মোট দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ ২০১টি (৪৫ দশমিক ৭৮ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ৬৮টি (১৫ দশমিক ৪৮ শতাংশ) সংঘর্ষের কারণে, ১১২টি দুর্ঘটনা (২৫ দশমিক ৫১ শতাংশ) ঘটেছে পথচারীদের চাপা/ ধাক্কা দিয়ে, ৪৭টি দুর্ঘটনা (১০ দশমিক ৭০ শতাংশ) গাড়ির পেছনের দিকে আঘাত করায় এবং ১১টি (২ দশমিক ৫০ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে, যার পরিমাণ ২৪ দশমিক ৮৪ শতাংশ; রাজশাহী বিভাগে ১৯ দশমিক ৭১ শতাংশ মৃত্যু; চট্টগ্রাম বিভাগে ১৮ দশমিক ৮৯ শতাংশ এবং খুলনা বিভাগে ৯ দশমিক ৮৫ শতাংশ মৃত্যু হয়েছে।

সূত্র: ইউএনবি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD